প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১৬, ২০২৬, ৩:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২২, ২০২৬, ৭:০৩ অপরাহ্ণ
কুমিল্লায় বাস-ট্রেন সং’ঘ’র্ষে ১৫ প্রা’ণ’হা’নি: শোক প্রকাশ করলেন নূর-উর-রহমান মাহমুদ তানিম

স্টাফ রিপোর্টার:
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বাস ও ট্রেনের মর্মান্তিক সংঘর্ষে ১৫ জনের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা নূর-উর-রহমান মাহমুদ তানিম।
রোববার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক শোকবার্তায় তিনি বলেন, এই ভয়াবহ দুর্ঘটনা পুরো জাতিকে শোকাহত করেছে। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে তাদের জান্নাতুল ফেরদৌস দানের প্রার্থনা করেন।
এছাড়া শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে তিনি বলেন, এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার জন্য আল্লাহ যেন তাদের ধৈর্য ও শক্তি দান করেন।
নূর-উর-রহমান মাহমুদ তানিম আরও দোয়া করেন, ভবিষ্যতে যেন এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা থেকে আল্লাহ সবাইকে হেফাজত করেন।
উল্লেখ্য, গতকাল রাতে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে এ প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে, যা দেশব্যাপী শোকের ছায়া নেমে এসেছে।
Copyright © 2026 নব সংবাদ. All rights reserved.