নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পোস্ট পত্রিকার স্পোর্টস কনসালট্যান্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল স্ট্যাটিস্টিশিয়ান মো: মাহমুদুর রহমানের বাবা মোঃ মোখলেসুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার ফেনীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর।
দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সিরকো সোপ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কোম্পানিতে হিসাবরক্ষক হিসেবে সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে, আত্মীয়-স্বজন ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ জোহর মরহুমের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে সাংবাদিক, ক্রীড়াঙ্গনের ব্যক্তিত্ব ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।