মোঃ আরিফুল ইসলাম ফারহান, বিশেষ প্রতিনিধি
দেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে পালিত হবে পবিত্র ঈদুল আজহা
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) সারাদেশে উদযাপিত হবে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা।
সোমবার (১৮ মে) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
সভায় জানানো হয়, দেশের বিভিন্ন জেলা থেকে জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পাওয়ায় জাতীয় চাঁদ দেখা কমিটি সর্বসম্মতিক্রমে আগামী ১৯ মে থেকে পবিত্র জিলহজ মাস গণনার সিদ্ধান্ত গ্রহণ করে। সে অনুযায়ী আগামী ২৮ মে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যবৃন্দ, বিশিষ্ট আলেম-ওলামা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ইতোমধ্যে রাজধানীসহ সারাদেশে কোরবানির পশুর হাট জমে উঠতে শুরু করেছে। ধর্মপ্রাণ মুসল্লিরা কোরবানির প্রস্তুতিও শুরু করেছেন।