নিজাম লালমোহন (ভোলা) প্রতিনিধি :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পশ্চিম চর উমেদ ইউনিয়নের সাধারণ সম্পাদক মনির বকশি।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই প্রকৃত শান্তি নিহিত। আমি কামনা করি, পশ্চিম চর উমেদ ইউনিয়নের প্রতিটি মানুষ যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে পবিত্র ঈদ উদযাপন করতে পারেন।”
তিনি আরও বলেন, “আল্লাহ পাক যেন সবাইকে সুস্থতা, সুখ-শান্তি ও ঈদের আনন্দ উপভোগ করার তৌফিক দান করেন। সমাজে সম্প্রীতি, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ আরও দৃঢ় হোক—এই প্রত্যাশা করি।”
এসময় তিনি ইউনিয়নবাসীর সার্বিক কল্যাণ ও সুখ-সমৃদ্ধি কামনা করেন।