মোঃ আরিফুল ইসলাম ফারহান
কুমিল্লার বুড়িচং উপজেলায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ মার্চ) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে বুড়িচং থানার এসআই মো. জয়নুল ও এএসআই মো. আসাদ আলীর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানটি উপজেলার ২নং বাকশিমুল ইউনিয়নের আজ্ঞাপুর এলাকায় ঈদগাহ চৌমুহনী সংলগ্ন শফিউল ইসলামের দোকানের সামনে বাগড়া-কুমিল্লাগামী পাকা সড়কে পরিচালিত হয়। এ সময় তল্লাশি চালিয়ে মো. মিজান (২৩) নামে এক যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মিজানের পিতার নাম হান্নান সরকার। তার বাড়ি নেত্রকোণা জেলার দুর্গাপুর থানার ইন্দ্রাপুর এলাকার দুর্গাশ্রম গ্রামে।
পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে বুড়িচং থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।