মোঃ মনির হোসেন
বৈষম্যহীন সমাজ গঠনে সকল পর্যায়ের মানুষকে এগিয়ে আসতে হবে। বিশেষ করে আপনারা যারা বিশিষ্টজনরা আছেন তাদেরকে বেশি ভূমিকা রাখতে হবে। তুরাগ মধ্য থানার উদ্যোগ তুরাগের বিশিষ্টজনের ইফতার মাহফিল প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা মুহাম্মদ সেলিম উদ্দিন এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আল্লাহ মানুষকে সমাজের কল্যাণে সৃষ্টি করেছেন। সেজন্য মানুষের কল্যাণে কাজ করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আপনাদের দোয়া ও সহযোগিতা আমাদের কাজকে আরও বেগবান করবে ইনশাআল্লাহ।
তুরাগ মধ্য থানা আমীর গাজী মনির হোসাইনের সভাপতিত্বে ও নায়েবে আমীর কামরুল হাসান এবং থানা সেক্রেটারি মুহিবুল্লাহ বাচ্চুর পরিচালনায় তুরাগের বিশিষ্ট ব্যক্তিদের ইফতার মাহফিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জননেতা মুহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা। আরও উপস্থিত ছিলেন ৫৩ নং ওয়ার্ড কমিশনার প্রার্থী জননেতা সুরুজ্জামান, জুলফিকার হোসাইন, মজিবুর রহমান, সাখাওয়াত হোসেন, মেহেদী হাসান, কামরুল ইসলামসহ নেতৃবৃন্দ।