ডেক্স রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ফসলি জমি কেটে পুকুর খননের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা-র জালালাপুর আনন্দ গ্রামে ফসলি জমি কেটে পুকুর খননের অভিযোগ উঠেছে। বিশেষ সূত্রে জানা যায়, কাউসার নামের এক ব্যক্তির ফসলি জমিতে পুকুর খনন করা হচ্ছে।
অভিযোগ রয়েছে, আবু তাহের ও লুৎফুর রহমানের নেতৃত্বে একটি চক্র ওই জমিতে মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছে। এতে করে এলাকার কৃষি জমি নষ্ট হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
বিশেষ সূত্রে আরও জানা যায়, কাউসারের ফসলি জমিতে এ পুকুর খনন করা হলেও তিনি এ কাজে কোনো ধরনের দায়ভার নিচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, একটি ‘মাটি খেকো’ চক্রের মাধ্যমে এ মাটি খননের কার্যক্রম পরিচালিত হচ্ছে।
এ বিষয়ে কাউসার বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের ঝামেলা হলে তার সম্পূর্ণ দায়ভার আবু তাহের ও লুৎফুর রহমান নেবেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিস্তারিত অনুসন্ধান নিউজ আসতেছে