মোহাম্মদ এমরান হোসেন রিটন মেঘনা প্রতিনিধি:
দীর্ঘ ৪০ বছর ৫ মাসের বর্ণাঢ্য, সুনাম ও নিষ্ঠাপূর্ণ কর্মজীবনের সফল সমাপ্তিতে মেঘনা থানার কনস্টেবল মোঃ রুহুল আমিন-কে দেওয়া হয়েছে আবেগঘন ও রাজকীয় বিদায় সংবর্ধনা। মেঘনা থানায় প্রায় ১ বছর ৬ মাস দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করায় সহকর্মীদের ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় সিক্ত হন তিনি। বুধবার বিকাল ৪টা ৩৫ মিনিটে মেঘনা থানা প্রাঙ্গণে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামসহ থানার অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কনস্টেবল মোঃ রাসেল উল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এসআই মোঃ আখতারুজ্জামান। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেঘনা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, এসআই তন্ময় ভট্টাচার্য, এসআই মোঃ রুবেল মিয়া, কনস্টেবল মোঃ নুরুন্নবী এবং কনস্টেবল ওহিদুজ্জামান। এদিন আর উপস্থিত ছিলেন এ এস আই জেসমিন এদিন বক্তারা তাঁদের বক্তব্যে কনস্টেবল মোঃ রুহুল আমিনের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং তাঁর সততা, দায়িত্ববোধ, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, চার দশকেরও বেশি সময় ধরে তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে পুলিশ বাহিনীর মর্যাদা সমুন্নত রেখেছেন। তাঁর কর্মদক্ষতা, শৃঙ্খলা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা নতুন প্রজন্মের সদস্যদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানের একপর্যায়ে বিদায়ী কনস্টেবল মোঃ রুহুল আমিনকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। এসময় সহকর্মীদের ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে তিনি কর্মজীবনের নানা স্মৃতি তুলে ধরেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ের আবেগে ভারী হয়ে ওঠে পরিবেশ। দীর্ঘদিনের সহকর্মীকে বিদায় জানাতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। উপস্থিত সবাই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসর জীবনের জন্য আন্তরিক শুভকামনা জানান। চার দশক ৫ মাসের কর্মময় জীবনের পর অবসরে গেলেও কনস্টেবল মোঃ রুহুল আমিনের সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত মেঘনা থানার কর্মকর্তা ও সদস্যদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে