কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার - নব সংবাদ

কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ৯, ২০২৬

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুরের কচুয়ায় পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৯ মে) গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ সোহেল খান সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কড়াইয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে হাজীগঞ্জ-সাচার আঞ্চলিক সড়কে ইমন মোল্লার বাড়ির সামনে গোপন সংবাদের ভিত্তিতে চিহ্নিত মাদক ব্যবসায়ী হাসন রাজা (৩৫) কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হাসন রাজা দক্ষিণ গোহট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গোহট ভূঁইয়া বাড়ির মৃত আব্দুল সাত্তারের ছেলে বলে জানা গেছে।
এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নং-২৩ এবং জিআর নং-১৪৯, তারিখ ৮ মে ২০২৬।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে শুক্রবার কঠোর পুলিশ পাহারায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।