নগর উন্নয়নে গতি আনতে উচ্চপর্যায়ের বৈঠক, উপস্থিত গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের সুমন। - নব সংবাদ

নগর উন্নয়নে গতি আনতে উচ্চপর্যায়ের বৈঠক, উপস্থিত গৃহায়ন মন্ত্রী জাকারিয়া তাহের সুমন।

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৫, ২০২৬

ডেক্স রিপোর্ট

০৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:০০ টায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ–এর কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জনাব জাকারিয়া তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী জনাব আহাম্মদ সোহেল মঞ্জুর।
সভায় সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলাম, চেয়ারম্যান, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ।
সভায় রাজধানীর চলমান উন্নয়ন কার্যক্রম, বিভিন্ন মেগা প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি নাগরিক সুবিধা বৃদ্ধি, টেকসই নগর পরিকল্পনা এবং আধুনিক অবকাঠামো নির্মাণের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।
সভায় উপস্থিত কর্মকর্তারা রাজধানীকে আরও পরিকল্পিত, বাসযোগ্য ও আধুনিক নগরীতে রূপান্তরের লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।