বরুড়ায় অবৈধ ড্রেজার দিয়ে মাটি উক্তোলন ৫০ হাজার টাকা জরিমানা - নব সংবাদ

বরুড়ায় অবৈধ ড্রেজার দিয়ে মাটি উক্তোলন ৫০ হাজার টাকা জরিমানা

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ৭, ২০২৬

কুমিল্লা সংবাদাতাঃ

 

কুমিল্লা জেলার বরুড়া উপজেলায় চলমান অবৈধভাবে বেকু/ ড্রেজার দিয়ে মাটি উক্তোলন বিক্রি করা ভুমি দস্যুদের বিরুদ্ধে অভিযান।
বরুড়াউপজেলা প্রসাশন এই বিষয়ে রয়েছে কঠোর অবস্থানে
এর ধারাবাহিকতা বজায় রেখে বরুড়া সহকারী কমিশনার( ভুমি) আহসান হাফিজ আজ বরুড়ার খোশবাশ উত্তর ইউনিয়ন এর আরিফপুর বাজার সংলগ্ন মোতালেব ডাক্তার এর বাড়ির পাশে ড্রেজার দিয়ে মাটি কাটা হচ্ছে মর্মে অভিযোগ পাওয়া যায়৷ উক্ত অভিযোগ এর প্রেক্ষিতে সরেজমিনে গিয়ে সত্যতা পাওয়ায় এবং ড্রেজার ব্যবহার করে পাইপের মাধ্যমে মাটি উত্তোলন করতে দেখতে পায়। স্থানীয় লোকজন জানান, যে পুকুরটি থেকে মাটি উত্তোলন করা হচ্ছে তা জনৈক এনাম হুজুরের মালিকানাধীন। মাটি কাটার ঘটনাটি মোবাইল কোর্টে বিচার্য হওয়ায় ঘটনাস্থল হতে মাটি কাটার সাথে জড়িত ব্যক্তিকে ৫০০০০/- (পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রেজার ও পাইপ ব্যবহার অনুপযোগী করা হয়।
বরুড়া উপজেলা প্রসাশন এর
অভিযান চলমান থাকবে বলে
জানান বরুড়ার সহকারী কমিশনার( ভুমি) আহসান হাফিজ।