
নিজস্ব প্রতিবেদক:
রাজনৈতিক অঙ্গনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের লক্ষ্যে নিজের ও পরিবারের সদস্যদের মোট ৯টি ব্যাংক হিসাবের বিস্তারিত তথ্য প্রকাশ করেছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, মুখপাত্র, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এক লিখিত বিজ্ঞপ্তিতে তিনি জানান, তার ব্যক্তিগত, স্ত্রী, পিতা ও মাতার নামে পরিচালিত সকল ব্যাংক হিসাবের হালনাগাদ তথ্য সাংবাদিকদের কাছে উপস্থাপন করা হয়েছে। উক্ত হিসাবগুলোর সম্পূর্ণ স্টেটমেন্টের সফট কপিও মিডিয়ার নিকট সরবরাহ করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
▶ নিজের নামে ব্যাংক হিসাব
ডাচ-বাংলা ব্যাংক পিএলসি
স্টেটমেন্ট সময়কাল: ১৯ মার্চ ২০২৪ – ৩ মার্চ ২০২৬
মোট জমা: ৮৫,৮১,৯৬১ টাকা
মোট উত্তোলন: ৭৬,০৩,৩৩৫ টাকা
বর্তমান স্থিতি: ৯,৭৮,৬২৬ টাকা
সোনালী ব্যাংক পিএলসি
হিসাব খোলার তারিখ: ১৪ ডিসেম্বর ২০২৫
স্টেটমেন্ট সময়কাল: ১৪ ডিসেম্বর ২০২৫ – ৩ মার্চ ২০২৬
মোট জমা: ১০,০০০ টাকা
মোট উত্তোলন: ৭০ টাকা
বর্তমান স্থিতি: ৯,৯৩০ টাকা
▶ স্ত্রীর নামে ব্যাংক হিসাব
প্রাইম ব্যাংক পিএলসি
হিসাব খোলার তারিখ: ১ মে ২০২৫
স্টেটমেন্ট সময়কাল: ১ মে ২০২৫ – ৪ মার্চ ২০২৬
মোট জমা: ৫১৫ টাকা
মোট উত্তোলন: ২ টাকা
বর্তমান স্থিতি: ৬১৩ টাকা
▶ পিতার নামে ব্যাংক হিসাব
(গত দেড় বছরের স্টেটমেন্ট অনুযায়ী তথ্য উপস্থাপন করা হয়েছে। পূর্বের স্থিতির কারণে জমা-উত্তোলনের সঙ্গে বর্তমান স্থিতির পূর্ণ সামঞ্জস্য নাও থাকতে পারে।)
জনতা ব্যাংক পিএলসি
বর্তমান স্থিতি: ৫১,৯৯০ টাকা
জনতা ব্যাংক পিএলসি (ঋণ হিসাব)
মোট ঋণ গ্রহণ: ১০,০০,০০০ টাকা
মোট পরিশোধ: ৩,৭০,২৫৪ টাকা
বর্তমান দায়: ৬,২৯,৭৪৬ টাকা
রূপালী ব্যাংক পিএলসি
মোট জমা: ১১,১৯,১৫৫ টাকা
মোট উত্তোলন: ২১,১০,১৯৬ টাকা
বর্তমান স্থিতি: ২৭,৬০২ টাকা
অগ্রণী ব্যাংক পিএলসি
মোট জমা: ৮,১২,৩৪৮ টাকা
মোট উত্তোলন: ৮,০৪,০৪২ টাকা
বর্তমান স্থিতি: ৬৬,১০৮ টাকা
এনআরবিসি ব্যাংক পিএলসি (ইসরাত এন্টারপ্রাইজ – ব্যবসায়ী হিসাব)
মোট জমা: ৪,০২,০০৯ টাকা
মোট উত্তোলন: ১,১০৬ টাকা
বর্তমান স্থিতি: ৪,০০,৯০৩ টাকা
▶ মায়ের নামে ব্যাংক হিসাব
রূপালী ব্যাংক পিএলসি
মোট জমা: ৯৪৮ টাকা
মোট উত্তোলন: ৭১৮ টাকা
বর্তমান স্থিতি: ২১,১৫৪ টাকা
বিজ্ঞপ্তিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “জনগণের আস্থা অটুট রাখতে এবং যেকোনো বিভ্রান্তি দূর করতে আমি ও আমার পরিবারের ব্যাংক হিসাবের তথ্য প্রকাশ করেছি। ভবিষ্যতেও স্বচ্ছতার ধারাবাহিকতা বজায় থাকবে।”
তিনি আরও জানান, সংশ্লিষ্ট ৯টি হিসাবের সম্পূর্ণ স্টেটমেন্ট সাংবাদিকদের কাছে সরবরাহ করা হয়েছে।