হোমনা ও তিতাসবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা নাজিম উদ্দীন মোল্লা ​ - নব সংবাদ

হোমনা ও তিতাসবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন জামায়াত নেতা নাজিম উদ্দীন মোল্লা ​

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ১৮, ২০২৬

এমরান হোসেন রিটন।।
হোমনা-তিতাস পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হোমনা ও তিতাস উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল ভাই-বোন ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য নাজিম উদ্দীন মোল্লা।
​আজ এক শুভেচ্ছা বার্তায় কুমিল্লা-২ আসনের সাবেক এই মনোনীত প্রার্থী বলেন, “মাসব্যাপী সিয়াম সাধনার পর আমাদের মাঝে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই সাম্য ও ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলা।

​শুভেচ্ছা বার্তায় তিনি বিশেষভবে প্রবাসে থাকা রেমিট্যান্স যোদ্ধাদের স্মরণ করেন। তিনি বলেন, “এই আনন্দঘন মুহূর্তে আমি গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে হোমনা ও তিতাসের সর্বস্তরের জনগণ এবং প্রবাসে থাকা আমাদের ভাইদের জানাই পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।”
​নাজিম উদ্দীন মোল্লা তাঁর বার্তায় একটি সুন্দর ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানিয়ে বলেন, “মহান আল্লাহর কাছে প্রার্থনা করি, এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে আমরা যেন একটি সুন্দর ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনে ঐক্যবদ্ধ হতে পারি।

​সবশেষে তিনি দেশ ও জাতির সুখ-সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনা করে সকলকে আবারো ‘ঈদ মোবারক’ জানান।