
জেলা প্রতিনিধি কুমিল্লা :-
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ৩নং কালিকাপুর ইউনিয়নের ছুপুয়া ও নালঘর রাস্তার মাথার মধ্যবর্তী স্থানে সিপি ফ্যাক্টরির পেছনে রাস্তার পশ্চিম পাশে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সেখানে ভেকু দিয়ে মাটি কেটে অন্যত্র বিক্রি করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, অনেক সময় গভীর রাতেও এই মাটি কাটার কার্যক্রম চলতে দেখা যায়। এতে করে রাস্তার পাশের জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে।
এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসারকে মুঠোফোনে একাধিকবার অবগত করা হলেও এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এমনকি প্রতিবেদক খুদে বার্তার মাধ্যমেও বিষয়টি অবহিত করলেও উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি।
স্থানীয়রা দ্রুত বিষয়টি তদন্ত করে অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন