বিজয়নগর থানা পুলিশ কর্তৃক ৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার; ০১ মাদক কারবারী গ্রেফতার: - নব সংবাদ

বিজয়নগর থানা পুলিশ কর্তৃক ৬ (ছয়) কেজি গাঁজা উদ্ধার; ০১ মাদক কারবারী গ্রেফতার:

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জানুয়ারি ৪, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধ

০৪/০১/২০২৬ খ্রি. রাত ০২.১০ ঘটিকায় বিজয়নগর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর পশ্চিম পাড়া এলাকা হতে ৬ (ছয়) কেজি গাঁজা সহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মালামাল উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম ও ঠিকানা:
১। কামাল হোসেন (৫৫)
পিতা-মৃত আনফর আলী প্রকাশ নুরুল ইসলাম
মাতা-মৃত আনোয়ারা বেগম
সাং- দুলালপুর
ইউপি- বিষ্ণুপুর
থানা-বিজয়নগর
জেলা-ব্রাহ্মণবাড়িয়া।

এ সংক্রান্তে বিজয়নগর থানায় একটি মাদক মামলা রুজু হয়েছে।