নরসিংদী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন এ আর এম আল মামুন - নব সংবাদ

নরসিংদী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন এ আর এম আল মামুন

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: অক্টোবর ১৬, ২০২৬

 

 

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ নরসিংদী জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নরসিংদী মডেল থানার ওসি এ আর এম আল মামুন।

সেপ্টেম্বর মাসে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাঁকে এ সম্মাননায় ভূষিত করা হয়।

শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকের কাছ থেকে সম্মাননা স্মারক, সনদপত্র ও ক্রেস্ট গ্রহণ করেন এ আর এম আল মামুন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ অর্জন নরসিংদী মডেল থানার পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে। পাশাপাশি জনসেবামূলক পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নরসিংদী জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় এ আর এম আল মামুনকে অভিনন্দন।