
ডেক্স রিপোর্ট
কুমিল্লার বরুড়া উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক এনামুল হকের বিরুদ্ধে নামজারি (খারিজ) বাতিল সংক্রান্ত একটি কাজে এক লাখ টাকা ঘুষ দাবি করার অভিযোগ উঠেছে।
একাধিক সূত্র থেকে জানা যায়, গত ২৯ এপ্রিল মালেক নামের এক ব্যক্তির মাধ্যমে এক লাখ টাকার একটি চুক্তি সম্পন্ন হয়।
পরে বিষয়টি নিয়ে এনামুল হকের কাছে জানতে চাইলে তিনি তা অস্বীকার করেন। তবে অভিযোগ রয়েছে, এর আগে ১লা মে গোপনে একটি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে একই বিষয়ে সমঝোতার চেষ্টা করা হয়েছিল। তবে ১৫/ ১৬ দিন যেন মালেক ভূমি অফিসে না যায় সে বিষয় কথা হয় বলে জানা যায়।
উপজেলা ভূমি অফিসের মতো একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরে সাধারণ মানুষকে প্রতিনিয়ত এমন হয়রানির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। তারা বলছেন, মাঠ পর্যায়ের কিছু অসাধু কর্মচারীর জন্য সরকারের ভূমি সেবাকে সহজ করার উদ্যোগ প্রশ্নবিদ্ধ হচ্ছে।
এ বিষয় বরুড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি কে বার বার মুঠোফোনে ফোন দিয়ে পাওয়া যায়নি
বিস্তারিত তথ্য সহ নিউজ আসতেছে পর্ব ২ তে