কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার - নব সংবাদ

কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযান, বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা উদ্ধার

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: আগস্ট ২৪, ২০২৬

 

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্ত এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

রোববার (২৪ আগস্ট) ভোর আনুমানিক ৩টার দিকে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধীনস্থ আমানগন্ডা বিওপির একটি টহলদল এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)। এরই ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে আমানগন্ডা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।

অভিযানকালে সীমান্তের প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আদর্শ গ্রাম নামক স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত গাঁজাগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চৌদ্দগ্রাম থানায় জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।