সাংবাদিককে ভুল তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করায় প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ - নব সংবাদ

সাংবাদিককে ভুল তথ্য দিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সংবাদ প্রকাশ করায় প্রকাশিত সংবাদ এর প্রতিবাদ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মে ১৩, ২০২৬

মোঃ আরিফুল ইসলাম ফারহান

 

সম্প্রতি বিভিন্ন পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত “মামলার জালে জর্জরিত পরিবার: ‘ঘানী টানতে টানতে মৃত্যু পথযাত্রী’ ইমান আলীর আর্তনাদ” শীর্ষক সংবাদের বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন বরুড়া উপজেলার ৯নং দক্ষিণ শিলমুড়ী ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা আইয়ুব আলী ও তার পরিবার।
প্রতিবাদলিপিতে আইয়ুব আলী বলেন, প্রকাশিত সংবাদে তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ উপস্থাপন করা হয়েছে, সেগুলোর সঙ্গে তারা একমত নন। তিনি দাবি করেন, বিষয়টির পেছনে দীর্ঘদিনের সম্পত্তি সংক্রান্ত বিরোধ রয়েছে এবং মামলাগুলো আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়ায় চলমান রয়েছে।
আইয়ুব আলী বলেন, “মূল ঘটনা হচ্ছে ১৯৯৩ সালে মাঠ ফর্সার সময় ভুলক্রমে আমার বাবা মোঃ আবদুর রহিমের সম্পত্তির একটি অংশ আমার ভাই ইমান আলীর নামে খতিয়ানভুক্ত হয়ে যায়। পরবর্তীতে বিষয়টি নিয়ে আমাদের মধ্যে বিরোধ সৃষ্টি হলে আমরা আইনগতভাবে খতিয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করি।”
তিনি আরও বলেন, “বর্তমানে বিষয়গুলো আদালতে বিচারাধীন রয়েছে। তাই আদালতের মাধ্যমেই প্রকৃত সত্য উদঘাটিত হবে বলে আমরা বিশ্বাস করি।”
প্রতিবাদকারী পরিবার দাবি করে, প্রকাশিত সংবাদে তাদের বক্তব্য ও অবস্থান যথাযথভাবে উঠে আসেনি। তারা বিষয়টি নিয়ে বিভ্রান্তি নিরসনে নিজেদের অবস্থান তুলে ধরেছেন।
এছাড়াও মামলা সংক্রান্ত বিভিন্ন অভিযোগের বিষয়ে তারা বলেন, আদালত ও সংশ্লিষ্ট প্রশাসনিক দপ্তরে বিষয়গুলো প্রক্রিয়াধীন রয়েছে এবং আইন অনুযায়ীই সব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আইয়ুব আলী বলেন, “আমার বাবা মোঃ আবদুর রহিম বয়োজ্যেষ্ঠ হওয়ায় আমি মোঃ আইয়ুব আলী আমার বাবা ও পরিবারের পক্ষে আজ এই প্রতিবাদ জানাচ্ছি।”

আইয়ুব আলী ও তার পরিবার সংশ্লিষ্ট সকলের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে দেখার আহ্বান জানিয়েছেন।
প্রকাশিত সংবাদে যে তথ্য উপস্থাপন করা হয়েছে তা তথ্য-প্রমাণের ভিত্তিতেই করা হয়েছে। সেখানে প্রতিবেদকের নিজস্ব কোনো মতামত বা বক্তব্য ছিল না।