স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি চাঁদপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি—পুলিশ সুপারের নেতৃত্বে ‘অঙ্গীকার পাদদেশে’ পুষ্পস্তবক অর্পণ - নব সংবাদ

স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি চাঁদপুর জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি—পুলিশ সুপারের নেতৃত্বে ‘অঙ্গীকার পাদদেশে’ পুষ্পস্তবক অর্পণ

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: মার্চ ২৬, ২০২৬


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে চাঁদপুর জেলা পুলিশ। বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সূর্যোদয়ের সাথে সাথে চাঁদপুরের স্মৃতিসৌধ ‘অঙ্গীকার পাদদেশ’-এ পুষ্পস্তবক অর্পণ করেন চাঁদপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান (আইজি ব্যাজ ও শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্ত)। এসময় তিনি দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ খায়রুল কবীর, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, ডিআইও-১, জেলা বিশেষ শাখা, টিআই (প্রশাসন), আর আই, পুলিশ লাইন্স, আরও আই, রিজার্ভ অফিসসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মহান স্বাধীনতা দিবসের এই তাৎপর্যপূর্ণ আয়োজনে শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর সম্মান প্রদর্শনের পাশাপাশি দেশপ্রেমের চেতনা নতুন করে উজ্জীবিত হয়।