কুমিল্লা সদর উপজেলায় আওয়ামী লীগ নেতা ও ১৭ বছরের সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম কালু আটক - নব সংবাদ

কুমিল্লা সদর উপজেলায় আওয়ামী লীগ নেতা ও ১৭ বছরের সাবেক ইউপি সদস্য খোরশেদ আলম কালু আটক

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: নভেম্বর ১৫, ২০২৬

 

কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লা সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির সদস্য মোঃ খোরশেদ আলম কালুকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ।

তিনি ওই ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। জানা গেছে, তিনি টানা ১৭ বছর ওই ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রোববার (১৫ নভেম্বর) কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে। তবে কী কারণে তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।