
মোঃ ফখরুল মোস্তফা নোয়াখালী জেলা প্রতিনিধি।
চরবাটা, সুবর্ণচর, নোয়াখালী থেকে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।
উক্ত পরীক্ষায় আমাদের বিদ্যালয় থেকে মোট ১১ জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছে। এর মধ্যে ২ জন শিক্ষার্থী ট্যালেন্ট পুল বৃত্তি অর্জন করেছে।
ট্যালেন্ট পুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—
১. মোস্তফা আবরার আরিয়ান
২. সাবিকুর নাহার সাঞ্জু
এই সাফল্য আমাদের বিদ্যালয়ের জন্য বিশেষ গর্বের বিষয়।
এই কৃতিত্ব শিক্ষার্থীদের মেধা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের ফল। বিশেষভাবে উল্লেখযোগ্য যে, হানিফ স্যার, মাঈনউদ্দিন স্যার ও রাজু স্যার, বিদ্যালয়ের সম্মানিত ম্যাডামবৃন্দ, শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা এই সাফল্যের পেছনে আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রম করেছেন।
সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই অর্জন সম্ভব হয়েছে।
উল্লেখ্য যে, আমাদের বিদ্যালয়ে পড়ালেখার মান অত্যন্ত উন্নত ও মানসম্মত। তাই আগ্রহী অভিভাবকগণ চাইলে তাঁদের সন্তানদেরকে আমাদের এই প্রতিষ্ঠানে ভর্তি করাতে পারেন।
বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হচ্ছে।
আমরা আশাবাদী যে, ভবিষ্যতেও গোল্ডেন ভিশন একাডেমির শিক্ষার্থীরা এ ধরনের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে।